News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সিপিআইএম-এর তিন ঘণ্টার গণ-অবস্থান, সরকারের নীরবতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ
Image

ধর্মনগরে সিপিআইএম-এর তিন ঘণ্টার গণ-অবস্থান, সরকারের নীরবতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ

ধর্মনগর, ২৮ অক্টোবর: ধর্মনগর বড়দিঘীর পাড়ে নেতাজির মূর্তির পাদদেশে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে তিন ঘণ্টার এক গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। রাজ্যের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ, খুনের ঘটনা, কোটি টাকার মাদক পাচার, এবং উৎকোচ গ্রহণে অভিযুক্ত মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ দুপুর প্রায় একটায় ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে এক বিশাল মিছিল বের হয়, যা ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে কালিদিঘীর পাড়ে নেতাজির মূর্তির পাশে এসে গণ-অবস্থানে পরিণত হয়।

অবস্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য, যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

অমিতাভ দত্ত তাঁর বক্তব্যে বলেন, ত্রিপুরা রাজ্যে নেশার করাল ছায়া প্রতিনিয়ত বিস্তার লাভ করছে। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত কেউই আজ নিরাপদ নয়। কোথাও ধর্ষণ, কোথাও খুন, কোথাও সন্ত্রাস—এ যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ সরকার নীরব। উল্টে শাসকদল উস্কানিমূলক বার্তা ছড়িয়ে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে।

তিনি আরও বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধীদের শাস্তি ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বরখাস্ত না করলে আন্দোলন আরও জোরদার হবে।

Releated Posts

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল: আবারও বেপরোয়া গতির জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়া। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top