দীপাবলীর উৎসবকে ঘিরে সেজে উঠেছে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ অক্টোবর:
নতুনরূপে সজ্জিত হওয়ার পর এবছর এটি প্রথম দীপাবলি ত্রিপুরাসুন্দরী মন্দিরে। মন্দিরটি বিশেষ করে এই সময় দর্শনার্থী ও ভক্তদের জন্য আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দীপাবলীকে কেন্দ্র করে মন্দিরের প্রতিটি কোণ যত্নসহকারে সাজানো হচ্ছে, যাতে ভক্তরা পুজোর পূর্ণ আনন্দ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। মন্দিরের নতুন সাজসজ্জা এবং অনুষ্ঠানসমূহ দর্শনার্থীদের মধ্যে উৎসবের আনন্দ ও আধ্যাত্মিকতা ছড়িয়ে দিচ্ছে।

উল্লেখ্য, ত্রিপুরা সুন্দরী মন্দিরের বয়স ৫২৫ বছর পূর্ণ হতে চললো। এ বছর দীপাবলি উৎসব শুরু হবে আগামীকাল ২০ এ অক্টোবর থেকে চলবে ২২ অক্টোবর পর্যন্ত। তিনদিনের এই দীপাবলি উৎসব ও মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ সাথে রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের উপস্থিত থাকার কথা আগামী সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কল্যাণসাগরে মঙ্গলারতির মাধ্যমে দীপাবলি মেলার শুভ উদ্বোধন হবে। উদ্বোধনের পর থেকে ধন্য মানিক্যমুক্ত মঞ্চে ৪০ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, যেখানে রাজ্য এবং বহিরাজ্যের নামি শিল্পীরা নৃত্য,গান ,নাটক ,কবিগান ,জনজাতি নিত্য, গাজন নৃত্য, হজাগিরি নৃত্য সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান একটানা চলবে।

এবারে দীপাবলি উৎসবে আগামী ২১ তারিখ রাজ্যে আসছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী রাঘব চ্যাটার্জী। এই মেলা উপলক্ষে মেলা কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য সদস্যরা মেলার তিনদিন যাতে শান্তিপূর্ণভাবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হতে পারে তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৪ টি সাব কমিটি গঠন করা হয়েছে, মেলায় সরকারি ১৯ টি বিভিন স্টলের প্রদর্শনী মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বেনিফিসারিদের বিভিন্ন থিম প্রদর্শনী মন্ডপে তোলে ধরবেন।এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দীপাবলি তিন দিন কল্যাণ সাগরে কোন ভক্ত স্নান করতে পারবেন না, যার জন্য ব্যাপক পুলিশী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় তিন সহস্রাধিক নিরাপত্তা কর্মী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোতায়ন থাকবে।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা শুধুমাত্র মন্দির চত্বরেই ৫৬টি সহ মোট ৭৪টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মূল মন্দিরকে প্রাকৃতিক ফুল দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে। নাট মন্দিরসহ মেলা চত্বরে কৃত্রিম ফুল দিয়ে সাজানো হচ্ছে ।

মন্দির সংলগ্ন যে পাঁচটি পুকুর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সেখানে কৃত্রিম পদ্মফুলের মাধ্যমে মন্দিরের আকর্ষণ বৃদ্ধি চেষ্টা করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছরে একশো স্বেচ্ছা সেবক বৃদ্ধি করে মোট ৮০০স্বেচ্ছাসেবক চক্রাকারে ওই তিন দিন তাদের কর্তব্য পালন করবেন। ভিআইপি এবং পাস গ্রহণকারী ব্যক্তিগণ তাদের যানবাহন নিয়ে হয়ে রমেশ চৌহনি হয়ে বৈষ্ণবীচর রেলগেটের পাশ দিয়ে রেল স্টেশনে যাওয়ার রাস্তা দিয়ে মাতাবাড়ি কো-অপারেটিভ সংলগ্ন মাঠে যানবাহন রেখে মেলায় প্রবেশ করবেন। মেলা উপলক্ষে পানিয় জল ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে প্রস্রাবাগার, জলের টেপ বসানো হয়েছে।ওয়েলকাম গেটের সংখ্যা দীপাবলি উপলক্ষে প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এলইডি স্কিনের মাধ্যমে মাতাবাড়ি দীপাবলি উৎসব সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিম ২৪ ঘন্টা কাজ চালিয়ে যাবে। অমরপুর থেকে আগত আগরতলা গামী নিত্যযাত্রীরা ধনী সাগরের পাড় দিয়ে নিউটন রোড হয়ে নেতাজি সুভাষ সেতুর উপর দিয়ে আগরতলা যাবে। অপরদিকে দক্ষিণ দিক থেকে আগত নিত্যযাত্রীরা তাদের যানবাহন নিয়ে গর্জি কাকড়াবন হয়ে মেলাঘর দিয়ে বিশ্রামগঞ্জ হয়ে আগরতলায় পৌছাবে।

অপরদিকে একইভাবে আগরতলা থেকে দক্ষিণ এবং অমরপুরগামী যানবাহন নির্দিষ্ট রোডে গন্তব্য স্থানে পৌঁছবে। মেলায় দুই সহস্রাধিক শিল্পী রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদের বাহুল্য তুলে ধরার চেষ্টা করবেন। দুর্ভাগ্যের বিষয় হঠাৎ করে রেল দপ্তরের তুঘলকি সিদ্ধান্তে পুনাথি -দর্শনার্থী তাদের ইচ্ছা থাকলেও পূর্ণ্যভূমি মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির দর্শন এবং দীপাবলি উৎসব আসতে পারবেন না বলে অভিমত ব্যক্ত করেছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অতিরিক্ত ট্রেন চালিয়ে মেলার তিন দিন পুনার্থীদের দীপাবলি উৎসব দেখার জন্য এবং সুযোগ করে দেওয়ার আবেদন করেছেন পৃর্নাথীরা।এবছর প্রায় ৭ থেকে ৮ লাখ পুর্নারথী উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসবেন বলে মেলা কমিটি আশা ব্যক্ত করেছেন। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬২০ জনকে অস্থায়ী দোকান তৈরি করে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। উল্লেখ থাকে যে এবারে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী দীপাবলি উৎসব এবং মেলায় ব্যবসা করার জন্য আবেদন করেছেন ৬২ ০০ ক্ষুদ্র ব্যবসায়ী মেলায় পসরা নিয়ে বসার জন্য আবেদন করেছিলেন লটারির মাধ্যমে ৬২০ জনকে অস্থায়ী ভিটি বিলি করা হয় সেখানে থাকছে ইমিটেশান কসমেটিক্স বিভিন্ন মুখরোচক খাবার হোটেল স্টেশনারি কাঠ জাতীয় আসবাবপত্র লোহার প্রয়োজনীয় সরঞ্জাম লটারি হোটেল এবং ফাস্টফুডের দোকান থাকছে।

বরুন দেবতা বা প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে মেলা কমিটির আশঙ্কা উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত এবং পুণ্যার্থীরা উপস্থিত হবেন বলে আশা ব্যক্ত করেন । ব্রহ্মাবাড়ি থেকে চন্দ্রপুর কলোনি পর্যন্ত জাতীয় সড়কে আলোকমালায় উদ্ভাসিত করা হয়েছে। আলোর উৎসব দীপাবলি সুন্দরভাবে অতিবাহিত হোক এই আশায় ব্যক্ত করেছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এবং গোমতি জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেবরায়। দীপাবলি উৎসব উপলক্ষে শুক্রবার মেলা কমিটির পক্ষ থেকে এক প্রেস মেটের আয়োজন করা হয় প্রেসমি টু উপস্থিত ছিলেন মেলা কমিটি চেয়ারম্যান অভিযোগ দেব রায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেব রায় গোমতী জেলা শাসক রিংকুল আঠের এবং গোমতী জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার।