News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুথ প্রেসিডেন্টের হাতে আক্রান্ত গৃহবধূ, থানায় মামলা দায়ের
Image

বুথ প্রেসিডেন্টের হাতে আক্রান্ত গৃহবধূ, থানায় মামলা দায়ের

সোনামুড়া, ১১ অক্টোবর : সোনামুড়া থানাধীন পূর্ব দুর্লভ নারায়ণ এলাকায় এক গৃহবধূকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে নলছর বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর বুথ সভাপতি সুভাষচন্দ্র নমঃ-র বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মনিকা সরকার নম ও তার স্বামী অসীম নমঃ সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সূত্রপাত হয়েছে দশমীর দিন। পূর্ব দুর্লভ নারায়ণ শিকারিবাড়ি স্কুল সংলগ্ন দুর্গাপূজা মণ্ডপে সন্ধ্যা ৫টা নাগাদ মনিকা সরকার নম তার একমাত্র কন্যা অঙ্কিতা নমকে নিয়ে প্রসাদ সংগ্রহ করতে যান। ঐ পূজার আয়োজনে যুক্ত ছিলেন নলছর মন্ডল সদস্য বিমল দাস।অভিযোগ, সেই সময় পূজামণ্ডপেই বুথ সভাপতি সুভাষচন্দ্র নম মনিকা সরকারের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ এনে তাকে প্রকাশ্যে কন্যা সন্তানের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপস্থিত বহু মানুষ ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও, অভিযুক্ত বুথ সভাপতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ জানায়নি।

মনিকা সরকারের পরিবারের দাবি, মনিকার স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে টার্গেট করে অপমান ও নিগ্রহ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। ঘটনার পর মণ্ডল সদস্য বিমল দাস সামাজিকভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও বিচার হয়নি। বরং অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

অবশেষে বাধ্য হয়ে আজ মনিকা সরকার নম ও তার স্বামী অসীম নম সোনামুড়া থানায় অভিযুক্ত সুভাষচন্দ্র নমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। গৃহবধূর প্রশ্ন তুলেন, একজন বুথ সভাপতির হাতে জনসমক্ষে এভাবে লাঞ্ছিত হওয়ার পরও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের ভরসা কোথায়?

এই ঘটনায় এলাকার সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক ক্ষমতা বলে সাধারণ নাগরিকের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন অনেকেই।

এদিকে, সোনামুড়া থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এখন দেখার বিষয়, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

১২ এপ্রিল টিটিএএডিসি নির্বাচন: ৯.৬ লক্ষের বেশি ভোটার, লড়াইয়ে ১৭৩ প্রার্থী; গণনা ১৭ এপ্রিল

আগরতলা, ১১ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রচার গতকাল বিকেল ৪টায় শেষ হয়েছে। এর…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ধর্মনগরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ধর্মনগর, ১১ এপ্রিল: নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মধুবন এডিসি ভিলেজ এলাকা।…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু: কাঞ্চনমালায় ফিরল নিথর দেহ, চোখের জলে শেষ বিদায়

আগরতলা, ১১ এপ্রিল: উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হওয়া কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় চূড়ান্ত প্রস্তুতি, রিটার্নিং অফিসারের ভূমিকা ঘিরে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১১ এপ্রিল: রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top