শহর পশ্চিমাঞ্চলে নাবালিকা ধর্ষণেকান্ডে অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ৪ অক্টোবর: শহর পশ্চিমাঞ্চলে নাবালিকা ধর্ষণেকান্ডের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পশ্চিম মহিলা আগরতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, রাজনগর এলাকার মাছ ব্যবসায়ী শঙ্কর দাস এক নাবালিকার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে, বলে অভিযোগ উঠেছে। নাবালিকার মায়ের অভিযোগ, অভিযুক্তকে দাদু বলে ডাকতো মেয়েটি। সুযোগ বুঝে মা-বাবার অনুপস্থিতিতে সে কিশোরীকে একটি খালি ঘরে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করেছেন। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি তাকে বিষাক্ত কীটনাশক খাইয়ে দেয়। পরে নাবালিকার অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই অভিযুক্ত। স্থানীয়রা মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী সময়ে নাবালিকা পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে পশ্চিম মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শিউলি দাস বলেন, মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল গভীর রাতে সেকেরকোট এলাকা থেকে অভিযুক্ত শংকরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে ওই নাবালিকা শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।