News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
Image

প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আজ প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, এদিন তিনি দেশবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের পূজো দেন। উল্লেখ্য, ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় ২০২১ সালে প্রসাদ প্রকল্পের আওতায় “মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়ন” প্রকল্প অনুমোদন করে। পরবর্তীতে প্রকল্পে কিছু পরিবর্তন আনা হয়। প্রকল্পের ব্যয় ৫৪.০৪ কোটি টাকা, যা কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্প (৩৪.৪৩ কোটি টাকা) এবং রাজ্য প্রকল্প (১৭.৬১ কোটি টাকা) দ্বারা অর্থায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, আজ নবরূপে সজ্জিত উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উদ্বোধন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমবিবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। তারপর তিনি হেলিকপ্টারে পালাটানা ওটিপিসির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে তিনি মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। তারপর তিনি দেশবাসীর কল্যাণে মায়ের কাছে পূজো দিয়ে প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর বায়ু সেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে নতুন রূপে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে উদয়পুর শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রম্মা বাড়ি থেকে ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত সমস্ত সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top