News Flash

  • Home
  • বিদেশ
  • আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু ভোটাধিকার নয় : ইউনূস সরকারের উপদেষ্টা
Image

আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু ভোটাধিকার নয় : ইউনূস সরকারের উপদেষ্টা

জাকির হোসেন, ঢাকা, ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আমলের নির্বাচনকে ‘লায়লাতুল নির্বাচন’ বলে কটাক্ষ করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার ঢাকার ধামরাই উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় অংশ দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলে ভোট দেবেন, তা কেউ নির্ধারণ করতে পারবে না।’

অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে খানের মন্তব্য, ‘অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই। তারা নিরপেক্ষ ভূমিকা নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে। নির্বাচনে কে জিতল আর কে হারল সেটা সরকারের বিষয় নয়। সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবেন না।’

তিনি সতর্ক করে দেন, ‘কেউ কোনো দলের হয়ে কাজ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষে যে-ই জিতুক, সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই দায়িত্ব পালন করবেন। ডিসি, এসপি কিংবা ওসিরা যদি পক্ষপাত দেখান, ব্যবস্থা নেওয়া হবে।’ আওয়ামী লীগের পূর্ববর্তী নির্বাচনের সমালোচনায় উপদেষ্টার কটাক্ষ, “২০১৮ সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল। সেটাই ছিল লায়লাতুল নির্বাচন।”

Releated Posts

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তি পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

কাঠমান্ডু, ১০ এপ্রিল(আইএএনএস): কেপি শর্মা অলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

মধ্যপ্রাচ্যের সংঘাত এশিয়া-প্রশান্ত অঞ্চলের অর্থনীতিতে ঝুঁকি বাড়াচ্ছে: এডিবি

ম্যানিলা, ১০ এপ্রিল(আইএএনএস): মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে এবং এর ফলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বাংলাদেশে গণতন্ত্রের সংকটের আশঙ্কা: সরকারের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১০ এপ্রিল(আইএএনএস): বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল আওয়ামী লীগ। দলটি অভিযোগ করেছে, শাসক…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top