আগরতলা, ৩ সেপ্টেম্বর : দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমায় সামান্য বৃষ্টি হলে উদয়পুর পুর পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় জল জমে যায়। ফলে মানুষের সমস্যার শেষ নেই। অবশেষে উদয়পুর পৌর পরিষদ উদয়পুর ব্রক্ষ্মা বাড়ি থেকে নেতাজী সুভাষ সেতু পর্যন্ত বিশাল ড্রেইন করার পরিকল্পনা নিয়ে ড্রেইন তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। কিন্তু এখন যাচ্ছে কাজ শুরু হবার পর ব্রক্ষ্মা বাড়ি থেকে সোনামুড়া পর্যন্ত যে সমস্ত বাড়ি ঘর রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে।
এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও কেউ কোন কর্নপাত করছেনা। বুধবার উদয়পুর সোনা মুড়া এলাকার মনীষ করের বাড়ির সামনে ড্রেইনের মাটি কাটতে গিয়ে মনীষ করের বাড়ির ঘরের অবস্থা ভেঙে যাবার উপক্রম হয়েছে। তিনি অভিযোগ করেছেন উদয়পুর পৌর পরিষদ ড্রেইন তৈরি করার পরিকল্পনা নিয়েছে এটা ভালো উদ্যোগ। কিন্তু তার মানে কারোর বাড়ি ঘরের ক্ষতি হোক এটা ঠিক নয়।
তিনি আরও অভিযোগ দায়ের করে বলেন পৌর পরিষদের নিজস্ব নিয়ম রয়েছে যে কেউ বাড়ি ঘর তৈরি করলে তিন থেকে চার ফোট জায়গা ছেড়ে করতে হবে অথচ নিজেরাই এই নিয়ম মানছে না। এই ড্রেইন যারা তৈরি করছে তাদের কাছে অনুরোধ করা হয়েছে মানুষের বাড়ি ঘরের ক্ষতি করে যেন কিছুই করা না হয়। উদয়পুর পুর পরিষদ যাতে এই বিষয়ে লক্ষ রাখে এই অনুরোধ করেছে এলাকাবাসিরা।

