আগরতলা, ১৬ আগস্ট : গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না করে রীতি ভঙ্গ করেছে রাজ্য সরকার। আজ সরকারের রীতি ভঙ্গ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
এদিন তিনি বলেন, ধারাবাহিকভাবে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানের আগে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। তারপর রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করার কর্মসূচি চলতে থাকে। বিগত দিনেও রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। কিন্তু গতকাল দেখা গিয়েছে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না করে রীতি ভঙ্গ করেছে রাজ্য সরকার। স্বাধীনতা দিবসে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

