News Flash

Image

শরিকি সংঘর্ষ, মুখ খুললেন প্রদ্যোত

আগরতলা, ৪ আগস্ট: নিজেদের মধ্যে সংঘর্ষ না করে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ হওয়ার আহবান করলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। বর্তমানে রাজ্যে চলতে থাকা শরীকি সংঘর্ষে মুখ খুললেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

তিনি বলেন, এটি নিজেদের মধ্যে সংঘর্ষের সময় নয়। বিজেপি, তিপ্রা মথা, সিপিআইএম , কংগ্রেস প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। নিজেদের মধ্যে সংঘর্ষ করে কোন সমাধান সম্ভব নয়। যদি রাজনৈতিক দলগুলির মধ্যে কোন সমস্যা থেকে থাকে তাহলে বসে শান্তিপূর্ণ পরিস্থিতিতে সেগুলি নিয়ে আলোচনা করা প্রয়োজন। পারস্পারিক সংঘর্ষের মাধ্যমে কোন সুরাহা বেরিয়ে আসবে না।

পার্শ্ববর্তী রাজ্যগুলির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মেঘালয় সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় না, কর্নাটকে কংগ্রেস বিজেপির মধ্যে সংঘর্ষ হয় না। শুধুমাত্র ত্রিপুরার ক্ষেত্রেই এই ঘৃণ্য রাজনীতি চলতে থাকে। এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ থেকে সকল কর্মী সমর্থকদের বিরোধী থাকার আহ্বান করেন প্রদ্যোত। তাঁর কথায়, পার্টি পরে, জাতি – ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

Releated Posts

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

আগরতলা, ১২ এপ্রিল: রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ…

ByByReshmi Debnath Apr 12, 2026

টিটিএএডিসি নির্বাচনে সন্ত্রাস, অনিয়ম ও নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা: সিপিআই

আগরতলা, ১২ এপ্রিল: ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ত্রিপুরা রাজ্য পরিষদ আজ অনুষ্ঠিত টিটিএএডিসি নির্বাচনে সংঘটিত ব্যাপক সহিংসতা, ভয়ভীতি…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top