News Flash

Image

মধুপুর হাসপাতাল থেকে রোগীর বাইক চুরি

আগরতলা, ২ আগস্ট: মধুপুর হাসপাতালে ভিতরের একটি শেড থেকে বাইক চুরিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যা নিয়ে মধুপুর হাসপাতালের বর্তমান দায়িত্বে থাকা ইনচার্জের দায়িত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে।কারণ হাসপাতাল চত্বরে রয়েছে সিসি ক্যামেরা তার পাশাপাশি রয়েছে রাত্রিকালীন প্রহরাদার তারপরেও এক যুবকের বাইক চুরিকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর হাসপাতাল সংলগ্ন এলাকার টিংকু দাস তার একটি বাইক যার নম্বর টিআর০৭এইচ৮৯০৫ অনেক কষ্ট করে মাত্র ছয় মাস পূর্বে কিস্তির মাধ্যমে বাইকটি ক্রয় করেছিল।সহজ সরল টিঙ্কু দাস অনেক কষ্ট করে ইএমআই গুলি জমা দিচ্ছে। কিন্তু তার বাড়ির পাশে হাসপাতালের শেডের মধ্যে বাইকটি দেখে আগরতলা গিয়েছিল।কিন্তু সেই শেডের মধ্যে লোহার গ্রিল থাকার পরেও চোরের দল সেখান থেকে বাইকটির লক ভেঙ্গে বাইকটি নিয়ে চম্পট দিয়েছে। এদিকে অনেক খোঁজাখুঁজি করেও টিংকু দাস বাইকটি পাইনি। অবশেষে মধুপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।

এদিকে এখন প্রশ্ন মধুপুর হাসপাতালের ভেতর থেকে কি করে বাইক চুরি হয়ে যাই তাহলে প্রহরাদার কিংবা সিসি ক্যামেরা কি প্রয়োজন। গত কয়েকদিন পূর্বেও এক দোকান ভেঙ্গে দোকানের সবকিছু সরঞ্জাম নিয়ে যাই টাকা পয়সা সহ চোরের দল। কয়েকদিন পর পর চুরি হওয়ার পরেও সিসি ক্যামেরা চেক করা হচ্ছে না কেন কিংবা প্রহরাদারকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে হচ্ছে না কেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top