News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ গ্রামীণ সড়কের বেহাল দশা
Image

কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ গ্রামীণ সড়কের বেহাল দশা

কাঁঠালিয়া, ২ আগস্ট: কাঁঠালিয়া ব্লক এলাকার অধিকাংশ গ্রামীণ সড়কের দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না থাকায় একেবারে বেহাল অবস্থায় পরিনত হয়েছে। ছোট মাঝারি যানবাহন চালক থেকে শুরু করে পথচারী মানুষের চরম দুর্ভোগের মাধ্যমে এই বর্ষার দিনে আসা-যাওয়া করতে হচ্ছে।

এবিষয়ে মানুষ স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েতের জননির্বাচিত প্রতিনিধিদের জানানোর পরও কোন উদ্যোগ গ্রহণের চেষ্টা করছে না। অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার পূর্ত’ – দপ্তরের ভূমিকা তো একেবারে নগণ্য বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত গুলির ও তেমন কোনো উদ্যোগ নেই।

একাধিক এমন সড়কের পার্শ্ববর্তী সংশ্লিষ্ট জনগণ যেকোনো মুহূর্তে রাস্তা অবরোধ করা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন ধনপুর বিধানসভা এলাকার এডিসি ভিলেজ গুলির অবস্থা আরো ভয়ঙ্কর অবস্থা। রাস্তার দুই পাশে যথেষ্ট জঙ্গলে ভর্তি হয়ে আছে। মনে হয় যেন এই সমস্ত সড়কগুলি অভিভাবকহীন হয়ে আছে। যেমন কাঠালিয়া থেকে মনাই পাথর যাওয়ার ওয়ান ওয়ে সড়ক। এই সড়কের অবস্থা অত্যাধিক ভয়ঙ্কর। মাঝেমধ্যে টিলাভুমির ধস ভেঙ্গে মাটিগুলি সরানোর মত এখনো উদ্যোগ নেই কারো। এমন অবস্থা বেশ কিছু সড়ক পথের দৃশ্য দেখা গেল। একই অবস্থা মনাইপাথর বাজার থেকে উত্তর দিকে টিলাবাড়ি ভায়া থলি বাড়ি বাজার অব্দি এই সড়ক পথের দৃশ্য একেবারে বিশ্রী অবস্থা। ছোট মাঝারি যানবাহন চলাচল করলে আরো বিশ্রী অবস্থা হয়। মানুষ হাঁটাচলা করা কষ্টকর।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top