News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া মোবাইল ফোন, নগদ অর্থ সহ গ্রেপ্তার এক যুবক
Image

চুরি যাওয়া মোবাইল ফোন, নগদ অর্থ সহ গ্রেপ্তার এক যুবক

আগরতলা, ২৫ মে : ১০টি মোবাইল ফোন ও তিন হাজার টাকা সহ রাহুল দত্ত নামে একজনকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। গত ১৫ তারিখ রাত্রিবেলা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি কৃষ্ণনগর ইউনিটি হসপিটালে প্রবেশ করে প্রণামি বাক্সটি চুরি করে নিয়ে যায়। হাসপাতালের ম্যানেজার প্রসেনজিত মজুমদারের অভিযোগের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়। যার নাম্বার – ২০২৫ ডব্লিউএজি ০৫৩, ২৫/০৫)২০২৫ ইউ/এস ৩০৫/৩৩১(৪)/৩(৫) অফ বিএনএস।

পরবর্তী সময় একটা টিম গঠন করে তদন্ত নেমে সিসিটিভি থেকে তদন্ত করে গতকাল নন্দননগরের বাসিন্দা রাহুল দত্ত নামে অভিযুক্তকে সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মোবাইলসহ চুরি যাওয়া তিন হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যেগুলি প্রণামী বাক্সে ছিল। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top