রুশ ড্রোন হামলায় ইউক্রেনে বাসে থাকা ৯ জন নিহত, ৪ জন আহত

কিয়েভ, ১৭ মে: উত্তর-পূর্ব ইউক্রেনের বিলোপিলিয়া শহরে একটি বাসে রুশ ড্রোন হামলায় ৯ জন যাত্রী নিহত হয়েছেন। এই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুলিশ, চিকিৎসা কর্মী এবং জরুরি পরিষেবা দল ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছে।
এই হামলাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ২০২২ সালের পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও আলোচনার কোনও দৃশ্যমান ফল মেলেনি, উভয় দেশই চলমান সংঘাতের কোনও মীমাংসায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
তবে আলোচনার পর একটি আংশিক অগ্রগতি হয়েছে বলে জানা গিয়েছে—দুই দেশ ১,০০০ বন্দির আদান-প্রদানে সম্মত হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে কার্যকর হতে পারে।