News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূপেশের বাসভবনে সিবিআই হানা, রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে তল্লাশি
Image

ভূপেশের বাসভবনে সিবিআই হানা, রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে তল্লাশি

রায়পুর, ২৬ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাসভবনে হানা দিল সিবিআই। বুধবার সকাল থেকে ভূপেশের রায়পুর ও ভিলাইয়ের (দুর্গ জেলা) বাসভবনে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-এর এই অভিযান প্রসঙ্গে ভূপেশ বাঘেলের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “সিবিআই এসেছে। ৮ ও ৯ এপ্রিল আহমেদাবাদে (গুজরাট) অনুষ্ঠিতব্য এআইসিসি সভার জন্য গঠিত খসড়া কমিটির বৈঠকে যোগ দিতে বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের দিল্লি যাওয়ার কথা রয়েছে। এর আগে, সিবিআই রায়পুর এবং ভিলাইয়ের বাসভবনে পৌঁছেছে।”

ভূপেশ বাঘেলের বাসভবন ছাড়াও তাঁর উপদেষ্টা বিনোদ বর্মা এবং ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদবের বাড়িতে চলছে তল্লাশি। আইপিএস অফিসার আরিফ শেখ এবং অভিষেক পল্লবের বাড়িতেও তল্লাশি চালানোর খবর পাওয়া গিয়েছে। সিবিআই দল দু’টি গাড়িতে করে বাঘেলের রায়পুরের বাসভবনে পৌঁছয়। বুধবার সকাল ৭:৪৫ মিনিট নাগাদ মহাদেব মামলার তদন্তের জন্য সিবিআই-এর একটি দল দেবেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছয়, কিন্তু ভিলাইয়ের মেয়র নীরজ পাল এবং অন্যান্য সমর্থকরা সিবিআই আধিকারিকদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেয়।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top