News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র
Image

পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র

আগরতলা, ২০ মার্চ : আগরতলা পুর নিগমের মেয়রের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন। পুর নিগমের ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকায় নিগমের উদ্যোগে একটি কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে।

প্রসঙ্গত ২০১৫ সালে বামফ্রন্টের সময় সেই প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিজেপি সরকার পুর নিগমে প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় তার কাজ শুরু হয়। আজ তার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উপস্থিত হন মেয়র দীপক মজুমদার ও এলাকার বিধায়িকা মিনারানি সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,৪৯ নং ওয়ার্ড কর্পোরেটর হরিসাধন দেবনাথ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা।

মেয়র বলেন, এক কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান কমিউনিটি হলটি আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ৪০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই কমিউনিটি হলটি তৈরি হলে এই এলাকার দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলেও জানান তিনি। পাশাপাশি বৈষ্ণবটিলা রায় কলোনিতে একটি পুকুর রয়েছে যাকে সংস্কার করার দাবি ছিল এলাকাবাসীর।

প্রসঙ্গত ইউনিটি মলের কাজ শুরু হওয়ায় সেই জায়গায় যে পুকুরটি ছিল সেখানে প্রতিমা বিসর্জন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকায় প্রতিমা বিসর্জনে একটি সমস্যার সৃষ্টি হয়। ফলে রায় কলোনির পুকুরটিকে সংস্কার করে তাতে ভাসানের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। তিনি আর বলেন ইতিমধ্যে ডিপিআর হয়ে গেছে। ফলে পুকুর সংস্কারেরও খুব বেশি বিলম্ব হবেনা। আগামী দূর্গা পূজার আগেই ভাসানের ব্যবস্থা করা হবে। এলাকাবাসী সেই স্থানে একটি মন্দির তৈরি করার আবেদন রাখেন মেয়রের কাছে। ব্যাপারটা ভেবে দেখা হবে বলে জানান তিনি।

Releated Posts

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top