News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার
Image

রাজস্থানের একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার

বিকানের, ২০ মার্চ (হি.স.): রাজস্থানের বিকানেরের বল্লভ গার্ডেন এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ ঘরের ছাদের হুকে ঝুলতে দেখা যায়, আর তার স্ত্রী ও মেয়ের দেহ মেঝেতে পড়ে ছিল। প্রাথমিক তদন্তে এটি একটি সম্মিলিত আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গত ২-৩ দিন ধরে ওই পরিবারের সদস্যদের দেখা যায়নি। বুধবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

এক পুলিশ আধিকারিক জানান, বল্লভ গার্ডেনে চিরাগ হোটেলের সামনের রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার ভিতরে নিতিন খত্রি (৫০)-র বাড়ি। ওই বাড়িতেই তিনি স্ত্রী রজনী (৪৫) ও মেয়ে জেসিকা (১৮)-র সঙ্গে থাকতেন। পুলিশ পৌঁছে দেখে, নিতিনের মৃতদেহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে, আর স্ত্রী ও মেয়ের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। ৩ টি দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে নিতিন তার স্ত্রী ও মেয়েকে খুন করে পরে নিজেই আত্মঘাতী হয়।

Releated Posts

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top