News Flash

  • Home
  • দেশ
  • ভারী তুষারপাত কাশ্মীরে; রেল ও বিমান পরিষেবা প্রভাবিত, বন্ধ জাতীয় সড়ক
Image

ভারী তুষারপাত কাশ্মীরে; রেল ও বিমান পরিষেবা প্রভাবিত, বন্ধ জাতীয় সড়ক

শ্রীনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারী তুষারপাতের জেরে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল জম্মু ও কাশ্মীরে। বিঘ্নিত হয়েছে রেল ও বিমান পরিষেবা, পাশাপাশি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় দাঁড়িয়ে পড়েছে অসংখ্য যানবাহন। রামসু ও কাজিগুন্ডের মাঝে তুষারপাতের জন্য জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে।

আবার নাশরি ও নবযুগ টানেলের মধ্যে পাথর, ভূমিধস ও কাদামাটির কারণেও জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। উধমপুরের জাখানিতে প্রচুর যানবাহন দাঁড়িয়ে রয়েছে। তুষারপাতের কারণে শুক্রবার শ্রীনগর থেকে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, আবার ট্রেন চলাচলও বন্ধ। রাগি নাল্লায় ভূমিধসের কারণে বাটোতে-ডোডা সড়কও বন্ধ রয়েছে। এসএসজি রোড, ভাদেরওয়াহ-চাম্বা রোড, মুঘল রোড এবং সিন্থন রোড-সহ আরও বেশ কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে।

Releated Posts

প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, অর্থবছর ২৬-এ ৬২.৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকা

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ…

ByByNews Desk Apr 2, 2026

জলপাইগুড়িতে ভুয়ো নথি-সহ ১৪ বাংলাদেশি গ্রেফতার, রাজনৈতিক তরজা তুঙ্গে

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় নিউ দিল্লিগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল…

ByByNews Desk Apr 2, 2026

‘নকশালমুক্ত ভারত’ বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতার বড় ভূমিকা, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ এপ্রিল(আইএএনএস): ‘নকশালমুক্ত ভারত’-এর লক্ষ্যে বড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নকশাল সংগঠনের…

ByByNews Desk Apr 1, 2026

‘প্রতিশ্রুতি পূরণে বিজেপির রেকর্ড আছে, প্রতিদ্বন্দ্বীদের নেই’: আসামে নরেন্দ্র মোদী

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসামের গোগামুখে এক বিশাল জনসভায় উন্নয়নের রূপরেখা তুলে ধরে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top