হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও উরসুলা, করলেন দ্বিপাক্ষিক বৈঠকও

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন। হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তাঁরা। শুক্রবার ইউরোপীয় কমিশনের কমিশনাররা হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি দ্বারা চালিত একটি বাসে হায়দরাবাদ হাউসে পৌঁছন, এই বাসটি টাটা মোটরস এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর সহযোগিতায় তৈরি।

প্রধানমন্ত্রী মোদী তাঁদের স্বাগত জানান। হায়দরাবাদ হাউসে সাক্ষাতের পর দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী ও উরসুলা। এরপর আবার প্রতিনিধি পর্যায়ে আলোচনাও করেছেন তাঁরা।