News Flash

Image

রাষ্ট্রবাদীদের আতঙ্কে গৃহবন্দি দুই মেয়ে

ধর্মনগর, ২৩ ফেব্রুয়ারি: রাষ্ট্রবাদী নেতাদের আক্রমণে গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালের ভর্তি রয়েছেন ধর্মনগরের জনৈক বাসিন্দা। এর পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হয়ে গৃহবন্দি রয়েছে তাঁর দুটি মেয়ে। এর মধ্যে এক মেয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল, তবে তার পরীক্ষায় অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় কিছুদিন পূর্বে ধর্মনগর আনন্দবাজার জীবন ত্রিপুরা স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদে আন্দোলন থেকে। ওই দিন আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায় রাষ্ট্রবাদী গোষ্ঠী। এর ফলে ওই স্কুলের এক ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেছিলেন। কিন্তু সেই মামলা প্রত্যাহার না করায়, অভিযুক্তরা হামলা চালিয়ে ওই ছাত্রীর বাবাকে গুরুতর আহত করে।

এদিকে, পুলিশ দুটি ঘটনাতেই হামলাকারীদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলস্বরূপ, ওই দুই মেয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং ঘর থেকে বের হতে পারছে না।

দুই মেয়ের দাবি, তাদের বাবার উপর হামলাকারীদের নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাদের বাবার ন্যায় বিচার প্রাপ্তির দাবি জানিয়েছে দুই মেয়ে।

Releated Posts

আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক

আগরতলা, ৬ এপ্রিল: রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটিগামী একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় এক…

ByByReshmi Debnath Apr 6, 2026

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচারের ঝড়, অমিতাভ দত্তের সমর্থনে মিছিলে মানিক সরকারের পদযাত্রা

ধর্মনগর, ৬ এপ্রিল: আসন্ন ৯ তারিখ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এরই…

ByByReshmi Debnath Apr 6, 2026

জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে : প্রদ্যোত

আগরতলা, ৬ এপ্রিল : জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

বিজেপির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন

আগরতলা, ৬ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায়…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top