News Flash

Image

হাওড়া স্টেশনে বিদেশি মুদ্রা সহ ধৃত ১

হাওড়া, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): হাওড়া রেল স্টেশনে একজন সন্দেহভাজন ব্যক্তির ব্যক্তির ব্যাগ থেকে কয়েক কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে রেল পুলিশ। হেমন্ত কুমার পান্ডে নামক ওই ব্যক্তিকে আটকও করে পুলিশ।

জানা গেছে, একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পরে কালো জ্যাকেট পরা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় আরপিএফ-এর। তাঁকে আটক করে চালানো হয় তল্লাশি। তাঁর কাছ থেকে ২ লক্ষ ৮৯ হাজার ইউ এস ডলার, ৫২৫০০ সৌদি রিয়াল এবং ৬০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ কোটি ৬০ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হেমন্ত কুমার পাণ্ডে নামে ওই যাত্রী উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে আসছিলেন। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া গেলেও, তার সাপেক্ষে কোনও কাগজ দেখাতে পারেননি ওই ব্যক্তি। রেল পুলিশ ওই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে। আটক করা হয়েছে ওই ব্যক্তিকেও।

Releated Posts

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top