News Flash

  • Home
  • দেশ
  • খেলাধুলা সব ধরনের গুণাবলী আত্মস্থ করতে সাহায্য করে : মোহন যাদব
Image

খেলাধুলা সব ধরনের গুণাবলী আত্মস্থ করতে সাহায্য করে : মোহন যাদব

ভোপাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার ভোপালের বড় তালাবে ২৪-তম সর্বভারতীয় পুলিশ ওয়াটার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে এসেছেন আমি তাঁদের সবাইকে স্বাগত জানাই। একদিকে পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করে, আইনশৃঙ্খলা রক্ষা করে নাগরিকদের নিরাপত্তা দিচ্ছেন, অন্যদিকে তারা খেলাধুলায়ও ছাপ রেখে যাচ্ছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। আমি তাঁদের অভিনন্দন জানাই।”

পরে মোহন যাদব আরও বলেছেন, “২৩টিরও বেশি রাজ্যের ৫৫৭ জনেরও বেশি ক্রীড়াবিদ কায়াকিং, ক্যানোয়িং এবং রোয়িং ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন। আমি তাঁদের শুভেচ্ছা জানাই। ‘অতিথি দেবো ভব’ আমাদের সংস্কৃতি। আমি আশা করি, ভোপাল আজ অনন্য আনন্দ অনুভব করছে। খেলাধুলা মানুষকে কেবল সুস্থ রাখে না, মানুষকে সব ধরনের গুণাবলী আত্মসাৎ করতেও সাহায্য করে।”

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top