News Flash

  • Home
  • Budget 2025
  • ‘‌নির্বাচনকে মাথায় রেখে বাজেট, সাধারণ মানুষের কথা নয়’‌, তোপ অভিষেকের
Image

‘‌নির্বাচনকে মাথায় রেখে বাজেট, সাধারণ মানুষের কথা নয়’‌, তোপ অভিষেকের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): এই বাজেটেও বাংলা বঞ্চিত বলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে এই বাজেটের জন্য সংবাদমাধ্যমে তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

শনিবার সকালে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে ‘‌বিহার বাজেট’‌ বলে কটাক্ষ করলেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌বাংলা থেকে ১২ জন বিজেপির সাংসদ রয়েছে। তারপরও বাংলা বঞ্চিত। এই নিয়ে বিজেপি সাংসদরা কিছু বললেন না। দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত।’‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌২০২৫ সালে যেহেতু বিহারে নির্বাচন আছে তাই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এরা বাজেট করে নির্বাচনকে মাথায় রেখে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে করে না।’‌

প্রসঙ্গত, চলতি বছরের বাজেটে ভরিয়ে দেওয়া হল বিহারকে। নীতীশ কুমারের রাজ্যকে একাধিক প্রকল্প উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে একের পর এক প্রকল্পের ঢেউ আছড়ে পড়ল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট অনুযায়ী, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। আর সেই ঘোষণার পরই বিহারের জন্য মাখানা বোর্ড তৈরির কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে ‘‌বিহার বাজেট’‌ বলে কটাক্ষ করলেন অভিষেক।

—————

Releated Posts

প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, অর্থবছর ২৬-এ ৬২.৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকা

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ…

ByByNews Desk Apr 2, 2026

জলপাইগুড়িতে ভুয়ো নথি-সহ ১৪ বাংলাদেশি গ্রেফতার, রাজনৈতিক তরজা তুঙ্গে

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় নিউ দিল্লিগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল…

ByByNews Desk Apr 2, 2026

‘নকশালমুক্ত ভারত’ বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতার বড় ভূমিকা, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ এপ্রিল(আইএএনএস): ‘নকশালমুক্ত ভারত’-এর লক্ষ্যে বড় সাফল্যের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নকশাল সংগঠনের…

ByByNews Desk Apr 1, 2026

‘প্রতিশ্রুতি পূরণে বিজেপির রেকর্ড আছে, প্রতিদ্বন্দ্বীদের নেই’: আসামে নরেন্দ্র মোদী

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসামের গোগামুখে এক বিশাল জনসভায় উন্নয়নের রূপরেখা তুলে ধরে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top