News Flash

  • Home
  • খেলা
  • ফিরে দেখা ২০২৪: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে সব তারকারা
Image

ফিরে দেখা ২০২৪: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যে সব তারকারা

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.): ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আরও একটা বছর। ২০২৪ সালের প্রায় পুরোটা জুড়েই মাঠে ছিল ক্রিকেট। আর এই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার।

চলতি বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন রোহিত-বিরাট-

জাদেজা। টি-টোয়েন্টি ফরমেট থেকে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড।

অক্টোবরে ভারত সফরে এসে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। তার সতীর্থ মাহমুদ উল্লাহও বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টিকে।

এদিকে ২০২৪ জুড়ে তিন ফরম্যাটকেই বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। তবে তাদের মধ্যে ওপরের সারিতে থাকবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একই দেশের ম্যাথু ওয়েডও আছেন এই তালিকায়।

চলতি বছরেই লর্ডসের মাঠে খেলে ক্রিকেটকে বিদায় জানান ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন। যে দলে আছেন জিমির দেশের ক্রিকেটার দাউদ মালান আর মঈন আলীও। যদিও এর আগে অবসর ভেঙে বেন স্টোকসের অনুরোধে একবার টেস্টে ফিরেছিলেন মঈন।

বছরের শেষে হঠাৎ করে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির মধ্যেই অশ্বিন সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটপ্যাড তুলে রাখার। ২০১০ থেকে দীর্ঘ ২৪ বছর ভারতের জার্সিতে

খেলেছেন। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবই জিতেছেন।

ঋদ্ধিমান সাহা, জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলতেন। কিন্তু ক্রিকেটার হিসাবে জীবনের শেষ মরশুমটা বাংলার জার্সিতে মাঠে নামতে চান তিনি। নভেম্বর মাসে আচমকাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই কাজটা তিনি করতে চান বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করে।

২০২৪ সালেই আগস্ট মাসে অবসরের খাতায় নাম লিখিয়েছেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো শিখর ধাওয়ান। এছাড়াও জুন মাসে দীনেশ কার্তিক তাঁর জন্মদিনে অবসর ঘোষণা দিয়েছেন। আর এক ভারতীয় ক্রিকেটার সৌরভ তেওয়ারিও বিদায় নিয়েছেন চলতি বছরেই।

আর সব ফরমেটের ক্রিকেটকে গুডবাই বলেছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো, টিম সাউদি, নিল ওয়াগনাররা। নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসাও চলতি বছরই নিয়েছেন অবসর। পাকিস্তানের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরাও ২২ গজকে বিদায় বলেছেন এবছরই। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে এরা বিদায় বললেও এখনও খেলে চলেছেন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top