বিজেপির ডবল ইঞ্জিন সরকার সুশাসনের প্রতীক হয়ে উঠছে: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জয়পুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার সুশাসনের প্রতীক হয়ে উঠছে। তিনি এও বলেন, ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের সার্বিক উন্নয়নের জন্য দিনরাত কাজ করছে।

প্রধানমন্ত্রী এদিন জ্বালানি, সড়ক, রেল ও জল সংক্রান্ত ৪৬ হাজার ৩০০ কোটি টাকার অধিক মূল্যের ২৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, বিজেপি যে সংকল্প নেয়, তা পূরণ করার জন্য আন্তরিক চেষ্টা করে। প্রধানমন্ত্রী এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সরকারকে বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।