আগরতলা, ১৬ ডিসেম্বর: অন্য বছরের মতো এ বারও যথাযোগ্য মর্যাদায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে বিজয় দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ সহকারী হাইকমিশনে পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করা হয় বিজয় দিবস।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাসব্যাপী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। প্রতিবছরই আজকের দিনটি বাংলাদেশে যথাযথ মর্যাদার সহিত উদযাপিত হয়ে আসছে। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশসহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রথম সচিব মোঃ আল আমিন।

