কুপওয়ারা জেলায় আইইডি নিষ্ক্রিয় করলো জওয়ানরা

কুপওয়ারা, ১১ ডিসেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনী বুধবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় একটি সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) খুঁজে পায়। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহল দেওয়ার সময় কুপওয়ারা জেলার হান্দওয়ারায় রাস্তার পাশে একটি সন্দেহজনক ব্যাগ খুঁজে পায়। তাতে আইইডি ছিল। সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনী এসে সন্দেহজনক ব্যাগটি নিরাপদে নির্জন স্থানে নিয়ে গিয়ে আইইডি নিষ্ক্রিয় করে।