দিল্লির বাতাসের গুণমান মন্দই, শীতের দাপটও বাড়ছে

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের গুণমানের এখনও বিশেষ কোনও উন্নতি হল না। মঙ্গলবার সকালেও দিল্লির আবহাওয়া থাকল মন্দ পর্যায়েই। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন অংশ কুয়াশার হালকা আস্তরণে ঢেকে যায়। সকাল আটটা নাগাদ দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২২৪, যা মন্দ পর্যায়েই পড়ে। ওই একই সময়ে আবার আলিপুড়ে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২১৪, আইটিও-তে ২৫৪ ও চাঁদনি চকে ২০৩।

রাজধানী দিল্লিতে মঙ্গলবারও জমজমাট ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টা নাগাদ এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার পতনের সঙ্গে সঙ্গেই কনকনে ঠান্ডায় রীতিমতো কাঁপছে দিল্লি।