সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে অত্যাধুনিক হীমঘর তৈরি করল অর্কনীড়

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ ডিসেম্বর:
সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে অত্যাধুনিক হীমঘর তৈরি করল অর্কনীড়। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আর্থিক সহযোগিতায় ১২ লক্ষ টাকা ব্যয় করে ৫ মেট্রিটন ক্ষমতা সম্পূর্ণ হীমঘর তৈরি করল।

বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনীতে অর্কনীড় এর উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌরশক্তি চালিত হীমঘরের শুভ সূচনা হয়। শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন অর্কনীড় এর কর্ণধার প্রফেসর ডক্টর শান্তিপদগন চৌধুরী ,পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক এবং ডুকলি আর ডি ব্লকের বিডিওসহ অন্যান্য গুণীজনেরা ।

এই হিমঘরে অত্যন্ত সুলভ মূল্যে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি রাখতে পারবে। এই হিমঘর আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সৌর শক্তি দ্বারা সংরক্ষিত বিদ্যুতের দ্বারা চলবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান অর্কনিরের কর্ণধার প্রফেসর ডক্টর শান্তিপদ গম চৌধুরী।