News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানা, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩
Image

ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানা, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানা। বুধবার সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। মৃদু কম্পন অনুভূত হয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং এলুড়ু জেলাতেও। ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে এক্সে (সাবেক টুইটার) জানানো হয়েছে, বুধবার সকাল ৭.২৭ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল তেলেঙ্গানার মুলুগু জেলায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। হায়দরাবাদ, খামাম্মাম, মহাবুবাবাদ, নলগণ্ডা, ওয়ারাঙ্গল, হনুমাকণ্ডা, রঙ্গরেড্ডি-সহ তেলেঙ্গানার একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top