News Flash

  • Home
  • প্রধান খবর
  • শক্তি হারিয়ে রবিবার সকালে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ফেঙ্গল
Image

শক্তি হারিয়ে রবিবার সকালে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ফেঙ্গল

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিলনাড়ু ও পুদুচেরিতে শনিবার রাতে আছড়ে পড়ে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল বরাবর কারাইকাল ও মহাবলীপুরমের মধ্যে স্থলভাগ অতিক্রম করেছে সেটি। রবিবার ঝোড়ো হাওয়া-সহ ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। রবিবার সকালে শক্তি হারিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। রবিবার সকাল সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ফেঙ্গল পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে সরে গেছে এবং পুদুচেরির কাছে করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করেছে। এটি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অতিক্রম করে।

রবিবারও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সেখানে। ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল। প্রশাসনের তরফে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যান্য উপকূলীয় রাজ্যেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে।

Releated Posts

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

প্রধান নির্বাচন কমিশনার অপসারণ ইস্যুতে ঐকমত্যহীনতা, অনিশ্চয়তায় ঝুলে রইল প্রস্তাব

নয়াদিল্লি, ৩ এপ্রিল : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর অপসারণের দাবিতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ইন্ডিয়া ব্লকের শরিকদের প্রস্তাবিত…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

হরমুজ প্রণালী পার করল ৬ ভারতীয় জাহাজ, ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝেও ছয়টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top