ভেন্ডার লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৩০ নভেম্বর : আজ নর্থ জোনাল অফিসের উদ্যোগে ভেন্ডার লাইসেন্স বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। অনুষ্ঠানে পিএম স্বনিধি যোজনার মাধ্যমে বিনা আমানতে ঋণ প্রদানের মাধ্যমে স্ট্রীট ভেন্ডররা উপকৃত হবেন বলেও আশা ব্যক্ত করেন বিধায়ক দীপক মজুমদার।

প্রসঙ্গত, পুর নিগমের পূর্ব জোনালের উদ্যোগে স্ট্রীট ভেন্ডরদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্য প্রধানমন্ত্রী পিএম শুবানিধি যোজনার মাধ্যমে বিনা আমানতে ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও অংশ নিয়েছিলেন পূর্ব জোনালের সম্মানিত চেয়ারম্যান সুখময় সাহা ও জোনালের সম্মানিত কর্পোরেটেরগন।

মেয়র দীপক মজুমদার পুর নিগমের পূর্ব জোনালের আয়োজিত এই অনুষ্ঠানের প্রশংসা করেন এবং সকলেই ধন্যবাদ জ্ঞাপন করেন।