News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Image

স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ছাত্রছাত্রীদের

আগরতলা, ১৮ নভেম্বর: ফের স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছেন উপজাতি ছাত্র ছাত্রীরা। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

এদিন জনৈক ছাত্রী বলেন, দীর্ঘ ২ বছর  ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন। সব বিএডের ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা দিয়ে বহি:রাজ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাদের এখন স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁদের অভিযোগ, এবিষয়ে একাধিক দফতরে আসলে স্কলারশিপ নিয়ে তালবাহানা করছে। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে দফতরের আধিকারিক এক সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ ২ সপ্তাহ অতিক্রম হয়ে গিয়েছে এখনো কোন হেলদোল নেই।

তাদের আরও অভিযোগ, চলতি বছরের  ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যাবতীয় ফি জমা দেওয়ার জন্য কলেজের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর তাদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে না দিলে পরীক্ষা ফি কোথায় থেকে দেবেন তাঁরা। 

Releated Posts

গভীররাতে গাঁজা সহ আগরতলা রেলস্টেশনে গ্রেপ্তার দুই

আগরতলা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা সহ আগরতলা রেল স্টেশনে আটক করা হয় দুই যুবককে। তাদের গ্রেপ্তার…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলায় পুলিশ মহানির্দেশকের বৈঠক

আগরতলা, ৩ এপ্রিল: পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Apr 3, 2026

ত্রিপুরায় মাদক পাচার চক্রে বড়সড় ধাক্কা, ইডির তিনটি প্রসিকিউশন কমপ্লেইন্ট দাখিল

আগরতলা, ৩ এপ্রিল: ত্রিপুরায় মাদকদ্রব্য চোরাচালান রুখতে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগরতলা সাব-জোনাল অফিস থেকে ইডি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ এপ্রিল:  থানসা, গ্রেটার তিপ্রাল্যান্ড, পুইলা জাতি ইত্যাদি ইস্যুতে মথাকে ফের একবার কঠোর ভাষায় বিধলেন মুখ্যমন্ত্রী প্রফেসর…

ByByReshmi Debnath Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top