News Flash

Image

মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার এনপিপির

৪৬ বিধায়ক নিয়ে সংকটমুক্ত বীরেন সিংগুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মণিপুরে নংথমবাম বীরেন সিং নেতৃত্বাধীন সরকার রাজ্যে সহিংসতা বন্ধ করতে ‘সম্পূর্ণ ব্যর্থ’ অভিযোগ তুলে আজ রবিবার সন্ধ্যায় সমর্থন প্রত্যাহার সংবলিত চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠিয়েছেন এনপিপি-প্রধান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা।

বিজেপি সভাপতিকে প্রেরিত চিঠিতে কনরাড সাংমা লিখেছেন, ‘মণিপুর রাজ্যের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন ন্যাশনাল পিপলস পার্টি। গত কয়েকদিনে আমরা দেখেছি, পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক নিরীহ প্রাণ হারিয়েছেন। রাজ্যের মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।’

চিঠিতে সাংমা লিখেছেন, ‘আমরা মনে করি, বীরেন সিং-এর নেতৃত্বে মণিপুর রাজ্য সরকার সংকট নিরসনে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ন্যাশনাল পিপলস পার্টি তৎকালীনভাবে মণিপুর রাজ্যে বীরেন সিং নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, এনপিপি সমর্থন প্রত্যাহার করলেও মণিপুরে এন বীরেন সিং নেতৃত্বাধীন জোট সরকার রাজনৈতিক সংকটের মুখে পড়বে না বলে মনে করা হচ্ছে৷ কেননা ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় এনপিপি-র বিধায়ক রয়েছেন সাতজন। বিজেপির ৩২ জন ছাড়াও সমর্থন রয়েছে পাঁচ (৫) এনপিএফ, জেডি (ইউ)-এর ছয় (৬) বিধায়ক এবং তিন (৩) নির্দলীয় বিধায়কের। সাত এনপিপি বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর সংখ্যা হয়েছে ৪৬। এছাড়া রয়েছেন কুকি পিপলস অ্যালায়েন্সের দুই এবং কংগ্রেসের পাঁচ বিধায়ক।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top