News Flash

Image

ভারতীয় রেলের প্রধান প্রধান রুটে কবচ-৪.০ স্থাপনের কাজ চলছে দ্রুতগতিতে

গুয়াহাটি, ১৫ নভেম্বর (হি.স.) : ভারতীয় রেলওয়ে দেশজুড়ে ১০ হাজার লোকোমোটিভ এবং ১৪,৩৭৫ রুট কিলোমিটার (আরকেএম)-এর বেশি ট্র্যাকে উন্নত কবচ-৪.০ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য দ্রুতিগতিতে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কবচ ব্যবস্থা স্থাপনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। মোট ১৪,৭৩৫ আরকেএম-এর মধ্যে ১,১০৫ আরকেএম-এর ওপর এই সুরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য টেন্ডার খোলা হয়েছে। অবশিষ্ট আরকেএম-এর টেন্ডার নভেম্বরের শেষের দিকে খোলা হবে। পাশাপাশি ভারতীয় রেলওয়ে ১০ হাজার লোকোমোটিভে কবচ ব্যবস্থা স্থাপনের জন্য টেন্ডার আহ্বান করেছে। বর্তমানে সেই ফিনানশিয়াল বিডগুলির মূল্যায়ন চলছে। এছাড়া যেগুলি লোকোমোটিভে কবচের লোয়ার ভার্সন স্থাপন করা হয়েছিল, সেগুলি উন্নত কবচ-৪.০ দিয়ে পরিবর্তন করা হবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আনুমানিক ১,৯৬৬ রুট কিলোমিটার দৈর্ঘ্যে কবচ স্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে। ২০২৪-২৫ সালে ভারতীয় রেলওয়ে ৩০ হাজার আরকেএম জুড়ে কবচ স্থাপনের কাজে অনুমোদন জানিয়েছে। এর মধ্যে ১৪,৩৭৫ আরকেএম-এর কাজের জন্য বিড আহ্বান করা হয়েছে। অতিরিক্তভাবে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ২০২৫-২৬ সালে অতিরিক্ত ১৭ হাজার আরকেএম এবং ২০২৬-২৮ সালে ৩০ হাজার আরকেএম পর্যন্ত এই সুরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য বিড আহ্বানের পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের জুলাই মাসে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের দ্বারা উন্নত কবচ-৪.০-এর অনুমোদন জানানো হয়েছিল। সফল পরীক্ষার পর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কোটা ও সাওয়াই মাধোপুরের মধ্যে ১০৮ কিমি সেকশনে কবচ-৪.০-এর বাস্তবায়ন করা হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ের ৮৪ কিমি আমেদাবাদ-ভদোদরা সেকশনেও পরীক্ষা চলছে। ট্রেন পরিচালনার সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি করতে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে সমস্ত প্রধান রুটগুলিতে কবচ-৪.০ সুরক্ষা ব্যবস্থা দ্রুতগতিতে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।

বিগত সময়ে ট্রেন দুর্ঘটনা হ্রাস করার জন্য ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কবচ-৪.০ চালু করার মাধ্যমে ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য রেল ভ্রমণকে আরও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপটি রেলওয়ে নেটওয়ার্ককে শক্তিশালী করতে এবং দেশজুড়ে রেল নেটওয়ার্কে সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার এক বৃহৎ পরিকল্পনার অংশ, বলা হয়েছে প্রেস বার্তায়।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top