News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকারই গঠন হচ্ছে : নরেন্দ্র মোদী
Image

ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকারই গঠন হচ্ছে : নরেন্দ্র মোদী

বোকারো, ১০ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বোকারোর জনসভা থেকে বলেন, ঝাড়খণ্ডে বিজেপির পক্ষেই মানুষের সমর্থন আছে। তিনি বলেন যে, আমরা ঝাড়খণ্ড তৈরি করেছি, আমরাই ঝাড়খণ্ডের উন্নতি করব। কিন্তু যারা ঝাড়খণ্ড গঠনের বিরোধিতা করেছিল, তারা রাজ্যের উন্নয়ন করবে না।

মোদী বলেন, বিজেপি চায় গরিবরা স্থায়ী ঘর পাক। শহর ও গ্রামে রাস্তা তৈরি হোক। বিদ্যুৎ ও জলের ব্যবস্থা থাকুক। চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা পাক মানুষ। কিন্তু জেএমএম এর আমলে গত পাঁচ বছরে কী হয়েছে? আপনাদের এই সুযোগ সুবিধাগুলি কংগ্রেস-জেএমএমের লোকেরা লুট করেছে। তাদের নেতারা বালি চোরাচালান থেকে কোটি কোটি টাকা লুটছে। তাদের কাছ থেকে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে।

মোদী বলেন যে, ঝাড়খণ্ডে বিজেপি-এনডিএ সরকার গঠিত হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি এই দুর্নীতিবাজদের কঠোরতম শাস্তি হবে, আমরা এর জন্য আদালতে লড়ব। আপনাদের প্রাপ্য অর্থ শুধুমাত্র আপনাদের জন্যই ব্যয় করা হবে। আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যয় হবে।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top