রায়পুর ৪ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোমবার রাজ্যোৎসব-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। জানা গেছে, এই অনুষ্ঠান হবে নব রায়পুরের অটল নগরে রাজ্যোৎসব মেলাস্থলে।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোমবার বিকেল ৫.৩৫ মিনিটে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে রাজ্যোৎসব মেলার উদ্দেশে রওনা হবেন। এদিন তিনি সন্ধ্যা ৬টা থেকে ৭.১৫ মিনিট পর্যন্ত রাজ্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা যাচ্ছে।

