অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষিত, টেস্ট দলে দুই নতুন মুখ

মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.): অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষিত হল। সেই দলে এসেছে দুই নতুন মুখ হার্শিত রানা ও নিতিশ কুমার রেড্ডি। অভিমন্যু ইশরন বেশ কয়েক বার ভারতের টেস্ট দলে ডাক পেলেও হার্শিত রানা ও নিতিশ কুমার রেড্ডির সুযোগ মেলেনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজের জন্য প্রথম বার ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন তারা।রেড্ডি এর আগে ভারতের হয়ে ৩টি টি-২০ খেললেও অন্য দুই জনের কারোরই এখনও ভারতীয় দলে অভিষেক হয়নি। শুক্রবার রাতে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নেতৃত্বের ভার যথারীতি থাকছে রোহিত শর্মার কাঁধে, তার ডেপুটি থাকছেন জাসপ্রিত বুমরাহ। কুঁচকির ইনজুরির জন্য সিরিজ  থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব আর রিকভারির মধ্যে থাকা মোহাম্মদ শামিও বাদ পড়েছেন দল থেকে।

৫ টেস্ট ম্যাচের লম্বা সিরিজ শুরু হবে ২২ নভেম্বর থেকে।মূল সিরিজের আগে ১৫ নভেম্বর একটি ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা রয়েছে।

ভারত দল:রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহঅধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, হার্শিত রানা, প্রসিধ কৃষ্ণা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।