News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২০ সেপ্টেম্বর ত্রিপাক্ষিক চুক্তির জয়েন্ট ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক হতে যাচ্ছে
Image

আগামী ২০ সেপ্টেম্বর ত্রিপাক্ষিক চুক্তির জয়েন্ট ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক হতে যাচ্ছে

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভারত সরকার, ত্রিপুরা সরকার ও তিপ্রা-র মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি অনুসরণে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ/কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর ওই বৈঠকে যোগ দিতে দিল্লীতে যাবেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমণ এবং মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল। আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেবর্বমণ দেববর্মণ।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে অনেকের কটূক্তি শুনতে হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর তিপরাসাদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে ভারত সরকারের সাথে কথাবার্তা শুরু হবে। কিন্তু তা একদিনে সম্ভব হবে না। নিজেদের লক্ষ্যে স্থির থেকে তার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করতে হবে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় শান্তির পরিবেশ কায়েম থাকতে হবে। সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে। এখানে স্বার্থপর হলে চলবে না। গোটা তিপরাসাদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে কথা বলতে হবে। ত্রিপুরায় কারোর অধিকার ছিনিয়ে নেওয়া হবে। শুধু তিপরাসাদের অধিকার নিয়েই কথা হবে। আমি কখনো তিপরাসাদের ধোকা দেব না।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top