News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ
Image

শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে প্রথম থেকে আমরাই সরব। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে তিনি এমনটাই দাবি করলেন। তিনি বলেন, ‘তার দলই প্রথম রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।’ এর পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন যে, ‘একজন নারী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারের মদত রয়েছে।’ শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসারে, খুনের স্থান পরিবর্তনেরও চেষ্টা করা হয়েছে।কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে বলে তিনি জানান। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলের কিছু সদস্য সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। গ্রেফতারি প্রমাণ করেছে যে, একটি চক্রান্ত হয়েছে।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তীব্র আক্রমণ চালিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন।” এছাড়া টালা থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেফতার হওয়ায় তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।কলকাতা পুলিশের একটি দল অভিজিৎ মন্ডলের বাড়িতে গিয়ে তথ্য লোপাটের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ নয়, তার গ্রেফতার হওয়া উচিত।সিবিআই তদন্তে মুখ্য ভূমিকা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়ে অধিকারী বলেন, “আজ সিবিআই-এর মাধ্যমে ন্যায়বিচার পাওয়া সম্ভব হয়েছে মোদীজির জন্য।”শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, ইডি দুটি মামলা করেছে এবং এর ফলে তৃণমূলের কিছু নেতা জেলে যেতে বাধ্য হবে। আগামী ১৯ তারিখে সমস্ত প্রমাণ সহ তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। তার বক্তব্যে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের ঝড় তুলেছেন। অধিকারী সাফ জানিয়েছেন, “আমরা কোনো রাজনৈতিক ফাঁদে পা দিই না। আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top