News Flash

  • Home
  • খেলা
  • চা শ্রমিক সমবায় লীগ ফুটবলে চ্যাম্পিয়ন ফিফা অপরেশকর 
Image

চা শ্রমিক সমবায় লীগ ফুটবলে চ্যাম্পিয়ন ফিফা অপরেশকর 

ক্রীড়া প্রতিনিধি, কমলপুর। মহাবীর চা শ্রমিক সমবায় লীগ কাম নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ বর্ষের আসরে সেরার শিরোপা জিতল ফিফা অপরেশকর। সোমবার মহাবীর স্কুল মাঠে আয়োজিত চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় জামথুম ফুটবল ক্লাব ও ফিফা অপরেশকর। এই চূড়ান্ত খেলা উপভোগ করতে ছুটে আসেন রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। ছিলেন স্থানীয় বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ভানু প্রতাপ লোধি, বিশিষ্ট ব্যক্তিত্ব পরিতোষ পাল সহ অগণিত দর্শক। টান টান উত্তেজনার খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য থাকে ।এর পর টাই ব্রেকারে অপরেশকর ৫-৪ গোলে জয়ী হয় । বিজয়ী ও রানার্সের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ক্রীড়ামন্ত্রী সহ অতিথিবৃন্দ। বিজয়ী দলকে সুদৃশ্য ট্রফি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা ও রানার্স আপকে সুদৃশ্য ট্রফি ও নগদ ত্রিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।উল্লেখ্য, এই প্রতিযোগিতা ৩২ টি দল নিয়ে ৫ অগাষ্ট শুরু হয়েছিল । খেলার শেষে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, খেলা ধূলায় জয় পরাজয় স্বাভাবিক । কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো খেলাধূলা সুস্থ, স্বাভাবিক, নেশামুক্ত জীবন নিশ্চিত করে।সকলের অংশ গ্রহণে সামাজিক ও মানবিক দিক বিকশিত করে । আরো উন্নতির জন্য এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় । মহাবীর ফুটবল টুর্নামেন্ট এই ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে । সম্মিলিত ঐক্যবদ্ধ ও সামগ্রিক চেতনার বিকাশে সাহায্য করছে এই টুর্নামেন্ট।এই প্রতিযোগিতা প্রতিবছর দর্শক ও ক্রীড়ামোদীদের মনোরঞ্জনের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠে ।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top