News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকারের বন্যা ত্রাণ প্যাকেজে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে : শিক্ষা দপ্তরের বিশেষ সচিব
Image

রাজ্য সরকারের বন্যা ত্রাণ প্যাকেজে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে : শিক্ষা দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : রাজ্য সরকারের বন্যা ত্রাণ প্যাকেজে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, বন্যায় রাজ্যে ৮৬১টি বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৯৪টি নিম্নবুনিয়াদি, ২৭৪টি উচ্চবুনিয়াদি, ৩৩২টি দ্বাদশ শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয় সহ ৬১টি বিভিন্নস্তরের শিক্ষা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে মোট ২৬২ কোটি ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, এবারের বন্যায় ৩ জন শিক্ষার্থী প্রাণ হারায়। তাছাড়া বন্যায় প্রায় ৮৫ হাজার বই, বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার, ল্যাপটপ, মিড ডে মিলের খাদ্যসামগ্রী, আসবাবপত্র, যন্ত্রপাতি সহ কিছু কিছু বিদ্যালয়ের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ইতিমধ্যে ২১,৫৫২টি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে কোনও বিদ্যালয়ে ত্রাণ শিবির কার্যরত নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩৪১টি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ১,৩৪৭টি বিদ্যালয়ে জীবাণুনাশক কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। 

তাছাড়াও তিনি বলেন, বর্তমানে প্রত্যেকটি বিদ্যালয়ে সূচারু রূপে ক্লাশ চলছে এবং ছাত্রছাত্রীরাও যথেষ্ট মাত্রায় উপস্থিত রয়েছে। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে বলতে গিয়ে তিনি জানান, বকাফা পাবলিক লাইব্রেরি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পাবলিক লাইব্রেরি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে প্রায় ৮ হাজার বই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিলোনীয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের সীমানার দেওয়াল, মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের রাস্তা, হাপানিয়ার উইমেন্স পলিটেকনিক কলেজের বাউন্ডারি ওয়াল ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ২ কোটি ৩৪ লক্ষ টাকা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ।

Releated Posts

গতবারের ভোটের ব্যবধানকে ছাড়িয়ে ধর্মনগরে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিজেপি–মথা সংঘর্ষ, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে আক্রমণের অভিযোগ

আগরতলা, ৬ এপ্রিল: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল রাজ্যে। পূর্ব মহুরীপুর ভুরাতলি কেন্দ্রের অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার ধনঞ্জয়নগরের শ্যামলী বাজার…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top