যান দুর্ঘটনায় নিহত এক, আহত ছয় 

শান্তিরবাজার, ৪ সেপ্টেম্বর: জোলাইবাড়ী শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন ব্যক্তি।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, আজ সকালে শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ীর শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় টি আর ০৮ ডি ১৬৩৯ নাম্বারের মালবাহী গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলেপরে। তাতে একজনের মৃত্যু হয়েছে।  অপরদিকে গাড়ীতে থাকা ৬ জন গুরতর আহত হয়েছেন। পরবর্তী সময় আহত ও নিহতকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনকদেখে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর  করেন।  

জানা গিয়েছে,  তিন চাকা মালবাহী গাড়িটি যাত্রীদের নিয়ে জোলাইবাড়ী থেকে মুহুরীপুরের উদ্দ্যশ্যে যাচ্ছিল।  এরই মধ্যে শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় পোঁছানোর সঙ্গে সঙ্গে একটি সারমেয় সঙ্গে ধাক্কা খায় অটোটি।  এতে করে অটোগাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। 

নিহত ব্যক্তি জোলাইবাড়ীর শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা শঙ্কর দত্ত ( ২৭ )।  অপর আহত ৬ জন হলেন শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা বিজয় মজুমদার ( ৪১ ), শান্তিনিকেতন পাড়ার বাসিন্দা আশিষ সরকার ( ৪৩ ), মহামুনি টিলার বাসিন্দা কেশব দেবনাথ ( ৩৭ ), সাগরডেপার বাসিন্দা সম্ভু মুহুরী ( ৩৯ ), শ্যামসুন্দর পাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস ( ৪২ ), সাঁচীরামবাড়ীর বাসিন্দা শঙ্কর মজুমদার ( ৪৫ )। দুর্ঘটনায় মৃতব্যক্তির মৃতদেহ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে।