বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক যুবকের। মৃত যুবকের নাম রাজেশ কাইপেং(২৫)। উক্ত হৃদয়বিদারক ঘটনাটির সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন দেবথাং এলাকায় বৃহস্পতিবার।

খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার দেবথাং এলাকার বাসিন্দা  রাজেশ কাইপেং নিজের বাড়ির বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক  দপ্তরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের  কর্মীরা ঘটনাস্থল থেকে বিদ্যুৎ স্পৃষ্ট রাজেশ’কে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজেশ’কে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় দেহ। ঘটনায় শোক এলাকায়।