স্বাভাবিক হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক, চালু হচ্ছে যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: আসাম আগরতলা জাতীয় সড়ক স্বাভাবিক হয়ে গেছে। ইতিমধ্যেই যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়ে গেছে। স্বাভাবিক কারণে স্বস্তি ফিরেছে রাজ্যবাসীর।

স্বাভাবিক হচ্ছে  লাইফ লাইন তথা আসাম আগরতলা জাতীয় সড়ক। প্রশাসনিক তৎপরতায় দ্রুততার সহিত আসাম আগরতলা জাতীয় সড়ক সাড়াইয়ের কাজ চলছে। রাজ্যের মন্ত্রী বিকাশ  দেববর্মা তিন দিন সেখানে দাঁড়িয়ে থেকে কাজ পরিদর্শন করছেন। শনিবার বিকেল নাগাদ পরীক্ষামূলকভাবে জরুরি ব্যবস্থার সাথে যুক্ত  গাড়ি পার করা হয় বলে জানান তিনি।

এম্বুলেন্স, গ্যাস পরিবাহী গাড়ি, জ্বালানি তেলের টেংকার ইত্যাদি গাড়ি পাস দেওয়া হয় শনিবার  বিকেল নাগাদ। এর  পর যত তাড়াতাড়ি  সম্ভব বড় গাড়ি গুলোকে ধীরে ধীরে পারাপার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের  মন্ত্রী  বিকাশ  দেববর্মা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়ে  প্রশাসনিক আধিকারিক, জাতীয় সড়কের কাজের সাথে যুক্ত আধিকারিকদের নিয়ে ৪৭ মাইল এলাকায় সারাদিন রয়েছেন। যাতে করে রাজ্যের মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে ভুগতে না হয়। এছাড়াও জাতীয় সড়কে যাতায়াতের যাত্রীদের আর কোন অসুবিধা না হয় সেই লক্ষে কাজ চলছে বলে জানান মন্ত্রী। তিনি আরও  জানান রবিবারের মধ্যে সাড়াইয়ের কাজ সম্পন্ন করে  সম্পুর্ন স্বাভাবিক হতে চলেছে আসাম আগরতলা জাতীয় সড়ক।