পুণে, ২৪ আগস্ট (হি.স.): বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের পুণে-তে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। শনিবার পুণে জেলার পাউড গ্রামের কাছে একটি প্রাইভেট হেলিকপ্টার ভেঙে পড়ে। পুণে গ্রামীণ পুলিশের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেছেন, একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার ভেঙে পড়েছে।হেলিকপ্টারটি মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল। হেলিকপ্টারে মোট ৪ জন ছিলেন, ক্যাপ্টেন সামান্য আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৩ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।
2024-08-24

