ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বি-ডিভিশন ফুটবল লীগ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি তথা বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি তপন সাহা সংশ্লিষ্ট সবাইকে অর্থাৎ অংশগ্রহনকারী সমস্ত দল, ত্রিপুরা রেফারি এসোসিয়েশন, রাজ্য আরক্ষা দফতর , মেডিক্যাল টিম , প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত ক্রীড়া সাংবাদিক সহ সমস্ত ক্রীড়াপ্রেমী , ফুটবল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীতে সবাই এভাবেই সহযোগিতার হাত ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের দিকে বাড়িয়ে দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2024-08-13
