নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট:বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহা প্রয়াণ দিবস উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে মহতি রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার সহ অন্যান্যরা। সেদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদানে সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন রাজ্যের ব্লাডব্যাংকগুলিতে রক্তের সংকট রয়েছে। একমাত্র রক্তদানের মধ্য দিয়ে এই সংকট পূরণ করা সম্ভব। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে প্রমাণ সেন্টার গড়ে তোলা শহর জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোগীদের বহিরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা বন্ধ করার লক্ষ্যেই রাজ্য সরকারের তরফে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
2024-08-11
