নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) : বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অস্থিরতা প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শনিবার দিল্লিতে আরবিআই-এর কেন্দ্রীয় নির্দেশক মণ্ডলীর সঙ্গে বৈঠক করেন।এই বৈঠকেই নির্মলা সীতারমন বলেছেন, “আপনাদের কাছে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ এসেছে, সংসদে বিদেশমন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং আমাদের সীমান্ত নিরাপদ রয়েছে, তা নিশ্চিত করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে।” নির্মলা বলেছেন, “আমি আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই বিষয়টির নিষ্পত্তি করবে যাতে বাংলাদেশ ও ভারতের জনগণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, “বাংলাদেশ থেকে রফতানিও বেড়েছে এবং আমি এটাও জানি যে, নিম্ন আয়ের দেশগুলির প্রতি আমাদের শুল্ক ও কোটা উদারপন্থার কারণে, তাঁরা ভারতেও রফতানি করতে পারে।”
2024-08-10

