আগরতলা, ৯ আগস্ট: ত্রিপুরার ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য চিএ সাংবাদিক সুশান্ত দাসের প্রয়াণে গভীর ভাবে শোকাহত ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। আজ সকাল সোয়া সাতটা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবারে বৃদ্ধ পিতা, স্ত্রী সহ এক মেয়ে রেখে গেছেন।
ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন প্রয়াত সুশান্ত দাসের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি এই দুঃসময়ে সমস্ত প্রয়োজনে পরিবারের পাশে থাকবে।

