আগরতলা, ১ আগস্ট: গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াং- এর বাসভবনে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতৃত্বরা। পাশাপাশি এদিন তিনি গন্ডাছড়ার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াং-এর বাসভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম নেতৃত্বরা। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলেন এবং সমবেদনা জানিয়েছেন।
পরর্বতী সময়ে বাম নেতৃত্বদের নিয়ে গন্ডাছড়ার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন।

